প্রকাশিত: Wed, Aug 2, 2023 5:30 PM আপডেট: Mon, Jun 8, 2026 1:02 AM
[১]উত্তরের দুঃখ মোচনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী [২]বিএনপি ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, বাইরে থাকলে ধ্বংসযজ্ঞ চালায়’
মোস্তাফিজার বাবলু: [৩] রংপুরের মহাসমাবেশে এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আসলে মঙ্গা থাকে না। নৌকা মার্কা ক্ষমতায় আসায় মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, কৃষকের উন্নয়ন হয়েছে, খাদ্যে স্বয়ং সম্পন্নতা অর্জন হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। বুধবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে রংপুরের জিলা স্কুল মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হন। এ সময় স্লোগানে স্লোগানে নেতা-কর্মীরা তাকে বরণ করে করে নেন।
[৪] আওয়ামী লীগ সভানেত্রী বলেন, অনেকে ক্ষমতায় ছিল কিন্তু রংপুরের ভাগ্য উন্নয়নে কেবল নৌকা মার্কা কাজ করেছে। আজকে হতদরিদ্র বলতে কিছু নেই। আল্লাহর রহমতে থাকবেও না। দেশের মানুষের আর্থিক স্বচ্ছলতা এসে গেছে। এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এ এলাকার আরও উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। এ সময় উপস্থিত জনতার কাছ থেকে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি নেন সরকারপ্রধান। বলেন, বাংলাদেশের মানুষ আমার আপনজন। আপনাদের মাঝে আমি বাবা-মা, ভাই-বোনের আদর-স্নেহ ও ভালোবাসা পাই।
[৫] জনসভাস্থলে গিয়ে শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এতে ব্যয় হবে ২ হাজার কোটি টাকা। এসব প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে।
[৬] শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, আর ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালায়। এই বিএনপি অগ্নি সন্ত্রাস করে রাস্তায় চলন্ত বাসে আগুন গিয়েছে। কত মানুষ পুড়িয়ে মেরেছে। এরা কি মানুষের জাত? এরা মানুষের জাত না। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, আর ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালায়। রাস্তাঘাট কেটে দিয়েছে। রাস্তার পাশে গাছ কেটে দিয়েছে আর পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। নতুন রেল কিনেছি, পুড়িয়ে দিয়েছে। বাস কিনেছি, পুড়িয়ে দিয়েছে। ওই জ্বালাও-পোড়াও ধ্বংসই করতে পারে ওই খালেদা জিয়া আর তার ওই কুপুত্র তারেক জিয়া আর তাদের দলের লোকেরা। এরা মানুষের কল্যাণ করতে জানে না।
[৭] প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে, পাচার করে এখন সেই টাকা ব্যবহার করে যাচ্ছে। কোত্থেকে আসে এত বিলাসিতা, সেটাই আমার প্রশ্ন। এতিমের অর্থ আত্মসাৎ করে খেয়েছে। দেশের মানুষের টাকা আত্মসাৎ করেছে।’ তিনি বলেন, ‘তারা দেশ ধ্বংস করে আর আমরা সৃষ্টি করি’।
[৮] তিনি বলেন, আজকে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দারিদ্রের হার কমিয়ে এনেছি। মেয়েদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করেছি। জামানত ছাড়া দুই লাখ টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য আমরা সুযোগ করে দিয়েছি। আমাদের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করা। এ অঞ্চলে আর কখনো যেন দুর্ভিক্ষ না থাকে, সে জন্য আমরা কাজ করেছি। আমরা হাইটেক পার্ক করেছি। স্কুলগুলোতে কম্পিউটার ল্যাব করেছি। তিনি আরও বলেন, দেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না। প্রত্যেক ভূমিহীন মানুষকে দুই কাটা জমি দিয়েছি। জামানত ছাড়া ঋণ নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে। রংপুরের ৮ জেলা এখন ভূমিহীন-গৃহহীন মুক্ত। তারপরও আমরা খোঁজ নিচ্ছি। কেউ থাকলে তার ঘরের ব্যবস্থা করে দেব। এ সব জেলার কোথাও কোনো মানুষ ভূমিহীন থাকলে আমি বিনা পয়সায় ঘর দেব। বঙ্গবন্ধুর বাংলায় কোনো মানুষ ভূমিহীন থাকবে না এটাই আমাদের চাওয়া।
[৯] শেখ হাসিনা বলেন, একটা গোষ্ঠি আছে যারা সব সময় এদেশের উন্নয়নকে পিছিয়ে দিতে চায়। জাতির পিতাকে খুন করার মাধ্যমে এটা শুরু করেছে। অনেক কষ্ট করে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। মানুষ এখন শান্তিতে ভোট দেয়। এ জন্য স্বচ্চ ব্যলট বাক্স ও ভোটার আইডি কার্ড করে দিয়েছি। তিনি বলেন, আপনাদের এখানে সোনার জমি। ফসল ভালো হয়। ধান, গম, আমসহ বিভিন্ন ফসল উৎপাদন হয়। আমি মা-বোন সহ সবাইকে অনুরোধ করবো এক ইঞ্চি জমি যেন খালি না থাকে। যারা যা আছে তা কাজে লাগান। শাক-সবজি-ফসল ফলান। প্রতিটি জায়গায় গাছ লাগান। অন্তত ৩টি করে গাছ লাগান। আপনি নিজেও উপকৃত হবেন। আষাঢ়-শ্রাবণ মাসে আমরা গাছ লাগাই। এটা আওয়ামী লীগেরই কর্মসূচি। ফসল ফলাবেন। এ অনুরোধ কি আপনারা রাখবেন?
[১০] রংপুরে বন্ধ হওয়া সুগার মিল যেন পুনরায় চালু হয় সে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সব বিভাগীয় অঞ্চলে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। তারই ধারাবাহিকতায় রংপুর মেডিকেলকে বিশ্যবিদ্যালয়ে রূপান্তর করা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।
[১১] মহাসমাবেশ সফল করতে রংপুর বিভাগের ৮ জেলা থেকে নেতা-কর্মীরা ভোর থেকেই মিছিল নিয়ে নগরীতে প্রবেশ করতে থাকেন। সকাল ১০টা থেকে দলে দলে সমাবেশস্থলে প্রবেশ করেন নেতা-কর্মীরা।
[১২] জনসভায় যোগ দিতে হেলিকপ্টারে করে বুধবার দুপুর সোয়া ১টায় রংপুর সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যান সার্কিট হাউজে। সেখানে স্থানীয় সরকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মহাসমাবেশে যোগ দেন তিনি। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট